Dhaka 3:22 am, Sunday, 28 June 2026

সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তাছলিমা খাতুন (৩৮) উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন (৪২) লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, তাছলিমার ১২ বছর বয়সী এক কন্যা ও ৯ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। এছাড়া তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের কন্যা সাদিয়া খাতুন জানায়, মায়ের সাথে বাবার প্রায়ই ঝগড়া হতো। গতকাল রাত ১১ টার দিকে বাবা এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যায়। কিছু পর গরুর মত গ্যাঙানির আওয়াজ শুনে ঘরের বাইরে আসার চেষ্টা করে দেখি বাইরে থেকে দরজায় তালা দেওয়া। তখন আমি বুঝতে পারি মাকে বাবা খুন করেছে।

নিহতের বাবা নুরুজ্জামান অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তার মেয়েকে প্রায়ই নির্যাতন করা হতো। তিনি ঘটনার বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রকাশঃ 12:59:20 pm, Sunday, 17 May 2026