Dhaka 3:37 am, Sunday, 28 June 2026

বাগেরহাটে ফুফাতো ভাইয়ের ছুরির আঘাতে মামাতো ভাইয়ের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত হয়েছেন। নিহত আম্মার শেখ (১৯) শেখ তাসলিম মাহমুদের ছেলে। অভিযুক্ত আলী আব্দুল্লাহ (২৩) তারেক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) রাতে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়িতে বেড়াতে এসে আম্মারের সঙ্গে একই কক্ষে ঘুমাতে যান। গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে আম্মারের ঘাড়, বুক ও পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা অভিযুক্ত আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বাগেরহাট সদর মডেল থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

বাগেরহাটে ফুফাতো ভাইয়ের ছুরির আঘাতে মামাতো ভাইয়ের মৃত্যু

প্রকাশঃ 11:55:52 am, Friday, 15 May 2026