অরবিন্দ কুমার মণ্ডল
খুলনার কয়রায় নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গিকারে আধুনিক গণমাধ্যম এশিয়া পোস্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নতুন এ গণমাধ্যমটির যাত্রা শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন ধারার গমাধ্যম বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে “এশিয়া পোস্ট” দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১১ মে সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনু, আব্দুর রউফ, জিয়াউর রহমান ঝন্টু, গোলাম রব্বানী, ফরহাদ হোসেন, শেখ কওছার আলম, জাহাঙ্গীর কবির টুলু, আবু ওবায়দা, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, দেলোয়ার হোসেন সমাজ সেবক নূরুল হুদা, প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 



















