Dhaka 4:54 am, Sunday, 28 June 2026

কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

অরবিন্দ কুমার মণ্ডল

“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগন এদেশের সবোর্চ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”- এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে সারা দেশের ন্যায কয়রায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১১ মে সোমবার কয়রা সদরের মধুর মোড়ে কয়রা ও জায়গীরমহল বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এ্যাসোশিয়েশন (ফারিযা) সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এ্যাসোশিয়েশন কয়রার সভাপতি মোঃ আবু সুফিয়ান, জায়গীরমহল শাখার সভাপতি ইউনুছ হুসাইন, রিপ্রেজেন্টেটিভগণ শিবলী সাদিক, ইয়াছিন আলী, মনিরুল ইসলাম, ফিরোজ আহমেদ, হারুন অর রশিদ, রেজাউল করিম, আঃ কাদের প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করার সময় প্রশাসন কর্তৃক রিপ্রেজেন্টেটিভগণ হয়রানীর শিকার হওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করা হয় । এই ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানিয়ে বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

প্রকাশঃ 11:43:49 am, Monday, 11 May 2026