Dhaka 9:11 pm, Sunday, 28 June 2026

চট্টগ্রামে নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলন শুরু

বাংলাদেশে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ (NIOHC)-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।

​উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, এটি বাংলাদেশের সামগ্রিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমের সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করবে। এই উদ্যোগ বাণিজ্যিক জাহাজসহ সমুদ্রগামী নৌযানগুলোর নিরাপদ চলাচল নিশ্চিতের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে এবং সুনীল অর্থনীতি (Blue Economy) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​সম্মেলনে সভাপতিত্ব করেন সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন। উল্লেখ্য, বাংলাদেশ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এই কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে। সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) পরিচালকসহ অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তেরখাদায় বিনামূল্যে রোপা আমন ধানের প্রণোদনা বীজ ও সার বিতরণ

চট্টগ্রামে নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলন শুরু

প্রকাশঃ 08:47:03 am, Monday, 11 May 2026