Dhaka 1:35 am, Sunday, 28 June 2026

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের লাঙ্গলবাদ রোডে সড়ক দুর্ঘটনায় সাদিকুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

গতকাল শুক্রবার (৮ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামের মো. রাশেদুল ইসলামের ছেলে। সে লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, সাদিকুল ইসলাম বাইসাইকেলযোগে লাঙ্গলবাধ বাজার থেকে টিকারবিলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশঃ 07:51:36 am, Saturday, 9 May 2026