Dhaka 2:43 am, Sunday, 28 June 2026

তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়লেন বাবা-মা

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের জানায়, গভীর রাতে হঠাৎ করে আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগমের টিনশেড ও কাঠের তৈরি বাড়িটিতে আগুন লাগে।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর থেকে দম্পতির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ঘর থেকে পরিবারের সদস্যদের উদ্ধার করার উদ্যোগ নেন। এ সময় ওই দম্পতি নিজেদের তিন সন্তানকে কোনোভাবে নিরাপদে ঘর থেকে বের করে আনতে সক্ষম হন।

তবে আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত স্বামী-স্ত্রী ঘর থেকে বের হতে পারেননি। স্থানীয়দের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তারা আগুনের মধ্যেই আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে টিন ও কাঠের তৈরি পুরো বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, অগ্নিকাণ্ডে সালাম ও তার স্ত্রী নাসিমা ঘটনাস্থলেই মারা গেছেন। পরে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়লেন বাবা-মা

প্রকাশঃ 06:53:30 am, Saturday, 9 May 2026