Dhaka 12:36 am, Sunday, 28 June 2026

সাতক্ষীরায় ঘেরের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার একটি মৎস্য ঘের থেকে জিন্নাত আলী (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফিঙ্গি ইউনিয়নের সর্বকাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। মৃত জিন্নাত আলী একই গ্রামের মোঃ মোহর আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, স্থানীয় লোকজন ভোরে মৎস ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের ডান চোখের ওপর কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ঘেরের পানিতে ফেলে রেখে গেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় ঘেরের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

প্রকাশঃ 05:27:03 am, Saturday, 9 May 2026