Dhaka 7:01 am, Sunday, 28 June 2026

দিঘলিয়া উপজেলায় বিভিন্ন গ্রামে খুব সহজেই মিলছে মাদক ও জুয়া 

দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনা জেলার দিঘলিয়া’ উপজেলার বিভিন্ন গ্রামে হাত বাড়ালে খুব সহজেই মাদকদ্রব্য মিলছে ও মোবাইলে জুয়া মাঠে-ঘাটে চায়ের দোকান বিশেষ করে বিকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে মোবাইলে জুয়া। এদিকে মাদক সরবরাহকারী একটি চক্র উপজেলার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় এই এলাকায় শক্তিশালী হয়ে উঠেছে। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইন প্রভৃতি রকমারি মাদকে ছেয়ে গেছে এখানকার অলিগলি এলাকা। এসব মাদকদ্রব্যের বেশির ভাগ ক্রেতাই হচ্ছে ভ্যান শ্রমিক,ছাত্র ও বেকার যুবক। এখানে গাঁজা বা ইয়াবা এখন অনেকটা ভাত-মাছের মতো সহজলভ্য হয়ে গেছে। ছোট থেকে শুরু করে যুবকদের মধ্যে বেশির ভাগ ছেলেই মাদক গ্রহণ করছে | এরা অল্প বয়সেই পথে বসে যাচ্ছে | মাদকের অর্থ জোগাড় করতে এরা অনেক সময় চুরি বা ছিনতাইয়ের মতো কাজও করছে। অনেকে প্রকাশ্যেই মাদক গ্রহণ করছে এবং বিক্রি করছে। এভাবে চলতে থাকলে আমাদের যুবসমাজ ধ্বংস হতে বেশি সময় লাগবে না। প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে কি প্রশ্ন এলাকা বাসীর।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

দিঘলিয়া উপজেলায় বিভিন্ন গ্রামে খুব সহজেই মিলছে মাদক ও জুয়া 

প্রকাশঃ 04:37:31 am, Thursday, 7 May 2026