Dhaka 1:36 am, Sunday, 28 June 2026

রামপালে সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ

বাগেরহাট জেলার রামপালে সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করে খালের পানি চলাচল স্বাভাবিক করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৪ মে) সকালে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চণ্ডিতলা খালে এ অভিযান পরিচালিত হয়।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খালের মাঝখান থেকে বাঁধটি কেটে অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে ওই বাঁধের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে আশপাশের কৃষিজমিতে সেচ সংকট ও জলাবদ্ধতা সৃষ্টি করছিল।

রামপাল উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় এ অভিযানটি পরিচালিত হয়েছে। বাঁধ অপসারণের পর খালের পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি খাল, নদী ও জলাশয়ে অবৈধ দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

রামপালে সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ

প্রকাশঃ 04:52:32 pm, Monday, 4 May 2026