Dhaka 1:35 am, Sunday, 28 June 2026

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে সোমবার (৪ মে) সকালে লেকভিউ কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুদকের বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুদক সজেকা খুলনার উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, দুদক জেলা কার্যালয় বাগেরহাটের উপ-পরিচালক আতিকুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, দুদক সজেকা খুলনার উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালার শুরুতে প্রধান অতিথি দুদক বিভাগীয় পরিচালক মো. ফজলুল হকসহ উপস্থিত অতিথিদের সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন জেলা সভাপতি আলহাজ ডা. আবুল কালাম বাবলা।

প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। এসময় সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ 04:44:48 pm, Monday, 4 May 2026