Dhaka 7:12 am, Sunday, 28 June 2026

খুলনায় ইজিবাইকের লাইসেন্স নবায়ন কার্যক্রম শুরু

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চলাচলরত যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের ২০২৫-২০২৬ অর্থবছরের লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (৩ মে) খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৩১ মে পর্যন্ত ইজিবাইক লাইসেন্স নবায়ন কার্যক্রম চলমান থাকবে।

কেসিসি’র যানবাহন ও লাইসেন্স শাখার সূত্র জানিয়েছেন, প্রতিটি যাত্রীবাহী এবং পণ্যবাহী ইজিবাইকের নবায়ন ফি ২হাজার টাকা। চালক এবং মালিকদের নিজ নিজ ব্লু-বুক ও আরএফআইডি কার্ড প্রদর্শন করে বিলের কপি খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স যানবাহন শাখা থেকে গ্রহণ করতে হবে। বিলের কপি সংগ্রহ পূর্বক ইসলামী ব্যাংক খুলনা মহানগরীর যেকোন শাখায় জমা দিতে হবে। জমা প্রদান সাপেক্ষে বিলের অফিস কপি প্রদর্শন করে যানবাহন শাখা হতে ব্লু-বুক নবায়ন করে নিতে হবে।

কেসিসি লাইসেন্স ও যানবাহন শাখার এ কার্যক্রম সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত চলমান থাকবে। তবে নির্ধারিত সময়ের পর আরএফআইডি কার্ড ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকারবিহীন ইজিবাইক আটকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লাইসেন্সবিহীন কোনো ইজিবাইক চলাচল না করার জন্য চালক ও মালিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী ইঞ্জি. মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (যানবাহন) শেখ মো. দেলোয়ার হোসেন, লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

খুলনায় ইজিবাইকের লাইসেন্স নবায়ন কার্যক্রম শুরু

প্রকাশঃ 04:41:11 pm, Monday, 4 May 2026