শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ভোলাবো এলাকায় নিখোঁজের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত জোবায়ের হোসেন রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন ও তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি একটি ছোট নৌকাযোগে দাউদপুর খেয়াঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য ওঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছলে পানি উঠে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিল জোবায়ের হোসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশের তথ্য ডেস্ক 



















