Dhaka 4:53 pm, Sunday, 28 June 2026

শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকাডুবিতে নিখোঁজ জোবায়ের হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ভোলাবো এলাকায় নিখোঁজের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত জোবায়ের হোসেন রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন ও তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি একটি ছোট নৌকাযোগে দাউদপুর খেয়াঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য ওঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছলে পানি উঠে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিল জোবায়ের হোসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশঃ 10:13:21 am, Saturday, 19 April 2025