Dhaka 1:36 am, Sunday, 28 June 2026

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে মৌয়াল ও জেলে অপহৃত

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে অস্ত্রের মুখে এক মৌয়াল ও জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে বনদস্যু আলিফ বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে বলে দাবি করেছেন তাদের অন্য সহকর্মীরা।

অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত শেখ আব্দুর রহমানের ছেলে মৌয়াল আব্দুল করিম (৪৮) ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে জেলে ইসমাইল হোসেন (২৮)।

ফিরে আসা জেলে আব্দুল আলিম ও শামীম হোসেন জানান, বনদস্যু আলিম ওরফে আলিফ বাহিনীর পরিচয়ে অস্ত্রের মুখে করিম ও ইসমাইলকে জিম্মি করে গভীর বনের দিকে নিয়ে চলে যায় অপহরণকারীরা। পরে ইসমাইলকে মুক্তি পেতে হলে ৬০ হাজার টাকার মুক্তিপণ দাবি করা হলেও আব্দুল করিমের বিষয়ে এখনো কিছু জানায়নি অপহরণকারীরা।

জানা গেছে, গত ২৬ ও ২৮ এপ্রিল পৃথক দুটি নৌকায় এসব বনজীবীরা নিজ নিজ দলের সদস্যদের নিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কদমতলা স্টেশন থেকে পাস (অনুমতি পত্র) নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। তারা মধু আহরণ ও মাছ শিকারের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, কোন বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেয়া হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না। তবে ভুক্তভোগীর স্বজন বা মহাজনদের কারও নিকট থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে মৌয়াল ও জেলে অপহৃত

প্রকাশঃ 02:48:35 pm, Monday, 4 May 2026