Dhaka 8:18 am, Sunday, 28 June 2026

সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

ফয়জুল হক বাবু

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ গণমিছিল শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ১১ দলের আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, “অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে।”

জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি মেহেদি হোসেন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, অফিস সেক্রেটারি রুহুল আমিন, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম ও সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বর্তমান জ্বালানি পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

প্রকাশঃ 07:04:37 pm, Saturday, 2 May 2026