Dhaka 8:17 am, Sunday, 28 June 2026

ইস্টার্ন গেটে রাজনৈতিক পূর্ব শত্রুতায় হামলা, ভাঙচুর ও লুটপাট

খুলনা খান জাহান আলী থানার ইস্টার্ন গেট গাবতলা এলাকায় রিমা খাতুন নামে এক মহিলার মাথা ফাটিয়ে দিয়েছে তার প্রতিবেশীরা। আহত রিমা খাতুন ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে রিমা খাতুনের স্বামী হুমায়ুন রহমান বাদী হয়ে খান জাহান আলী থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দিনগত রাত সাড়ে ৯টায় আনসার মোল্লার ছেলে ফেরদৌস মোল্লা ও ফিরোজ মোল্লা এবং আজহার মোল্লার ছেলে রহমান মোল্লা তাদের স্ত্রীসন্তানসহ রিমা খাতুনের বাড়িতে প্রবেশ করে কথা কাটাকাটির একপর্যায়ে তারা রিমা খাতুন ও তার ছেলেকে মারধর করে।

এ সময় লাঠি দিয়ে রিমা খাতুনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত।

এজাহার সূত্রে আরও জানা যায়, আসামিরা ৪ আনা ওজনের ২টি স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার এবং ঘরে থাকা নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

আহত রিমা খাতুন জানান, আসামিদের সাথে রাজনৈতিক বিরোধী পূর্ব শত্রুতা ছিল। এ কারণে তারা এরকম আক্রমণ করেছে।

এ ব্যাপারে খান জাহান আলী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম প্রতিবেদককে বলেন, এ মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন এবং মামলার তদন্ত চলছে। দ্রুতই তদন্ত রিপোর্ট আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

ইস্টার্ন গেটে রাজনৈতিক পূর্ব শত্রুতায় হামলা, ভাঙচুর ও লুটপাট

প্রকাশঃ 03:24:36 pm, Friday, 1 May 2026