Dhaka 2:43 am, Sunday, 28 June 2026

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নয়াপল্টনে জনস্রোত, শ্রমিক সমাবেশ শুরু

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দলের মহাসমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (১ মে) বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানের।

এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। ভোরে প্রবল বর্ষণে নয়াপল্টনের সড়কে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। এরপর থেকেই সমাবেশ ঘিরে এলাকায় বাড়তে থাকে মানুষের উপস্থিতি ও কর্মচাঞ্চল্য।

সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। উত্তরমুখী মঞ্চজুড়ে লাল কার্পেট বিছানো হয়েছে। মঞ্চের দুই পাশে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি।

আয়োজকেরা জানিয়েছেন, সমাবেশকে ঘিরে ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে, যাতে দূরবর্তী অবস্থান থেকেও উপস্থিতরা বক্তব্য শুনতে পারেন। একই সঙ্গে প্রধান অতিথির উপস্থিতি উপলক্ষে সকাল থেকেই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে; আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সব আয়োজন সম্পন্ন হয়েছে। মঞ্চ প্রস্তুত এবং পর্যাপ্ত সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মে দিবসের এই শ্রমিক সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটতে পারে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে অংশ নিতে ঢাকার বাইরের বিভিন্ন শিল্পাঞ্চল থেকেও শ্রমিকরা রাজধানীতে আসছেন। সংগঠনের নেতারা জানিয়েছেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জসহ আশপাশের জেলার কলকারখানার শ্রমিকরা এতে যোগ দিচ্ছেন।

সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে স্পষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকে লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নয়াপল্টনে জনস্রোত, শ্রমিক সমাবেশ শুরু

প্রকাশঃ 10:20:53 am, Friday, 1 May 2026