Dhaka 8:11 am, Sunday, 28 June 2026

শ্রম আদালতের অধিকাংশই শ্রমিকের পাওনা দাবির মামলা

বিভাগীয় শ্রম আদালতে বিচারাধীন অধিকাংশ মামলা জুট মিলের শ্রমিকের বকেয়া মজুরির দাবিতে। মিলের মালিক পক্ষ মামলাগুলো হাইকোর্টে রিট করে রেখেছে। মিলগুলো হচ্ছে জেজেআই, ক্রিসেন্ট, ইষ্টার্ন, প্লাটিনাম, আলীম ও আফিল।

খুলনা বিভাগের ১০ জেলার শ্রম বিরোধ সম্পর্কিত মামলা নিষ্পত্তির জন্য একমাত্র আদালত নগরীতে অবস্থিত। এসএম আশিকুর রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ আদালতে ৮১টি শ্রম সংক্রান্ত ও ৮৫টি ফৌজদারি মামলা বিচারাধীন। এ বছরের গেল চারমাসে ৭৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। মিল মালিকরা রিট করায় ২২টি মামলা বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। শ্রম অধিদপ্তরের সঠিক তদারকির অভাবে ৭টি ট্রেড ইউনিয়নের মামলা বিচারাধীন।

উল্লেখযোগ্য মামলাগুলো হচ্ছে রূপসা হকার্স ইউনিয়ন, কেসিসি কর্মচারী ইউনিয়ন, শিরোমণি বাজার বণিক সমিতি ও আলমনগর বাজার বণিক সমিতি। আদালত সংশ্লিষ্ট মোঃ আলী আশরাফ প্রতিমাসে গড়ে ১৯ মামলা নিষ্পত্তির বিবরণ দিয়েছে। বলেছেন, এখানে দায়েরকৃত বেশির ভাগ মামলা শ্রমিকের বকেয়া মুজুরের দাবিতে। মালিকপক্ষ হাইকোর্টে রিট করে শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত করেছে। শ্রম আইনের মামলাগুলো হচ্ছে নিয়োগপত্র, বেতনবই ও পরিচয়পত্র না থাকা। এছাড়া অনেক মিলে নিরাপত্তার সরঞ্জাম নেই।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

শ্রম আদালতের অধিকাংশই শ্রমিকের পাওনা দাবির মামলা

প্রকাশঃ 10:05:15 am, Friday, 1 May 2026