Dhaka 1:35 am, Sunday, 28 June 2026

সাতক্ষীরায় ‘কারিগরি দক্ষতা মেলা’

সাতক্ষীরায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘কারিগরি দক্ষতা মেলা’ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী সংস্থা সিডো’র আয়োজনে ও এ্যাকশনএইড বাংলাদেশের অর্থায়নে এ্যাকশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস।

টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এবং সিডো’র নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে দক্ষতা মেলায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মওয়া মঞ্জুরী, উন্নয়ন কর্মী মৃনাল কুমার সরকার প্রমুখ।

এসময় সেখানে বিভিন্ন স্টেকহোল্ডার, তরুণ ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কারিগারি দক্ষতা মেলার উদ্দেশ্য হলো আগ্রহী যুবকদের চিহ্নিত করা এবং তাদের জন্য চাহিদা-ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি করা। কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে চাহিদা-ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া। তারা আরো জানান, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করতেই এই মেলার আয়োজন।
সূত্র : বাসস

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় ‘কারিগরি দক্ষতা মেলা’

প্রকাশঃ 03:36:25 pm, Thursday, 30 April 2026