উৎসবমুখর পরিবেশে খুলনা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরওয়ার, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিজানুর রহমান মিল্টন এবং সাধারণ সম্পাদক পদে মো:তরিকুল ইসলাম জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে সভাপতি মোস্তফা সরওয়ার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান মিলটন পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো:তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেদায়েত হোসেন মোল্লা পেয়েছেন ৫০ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন— কোষাধ্যক্ষ পদে বিমল সাহা (১০৩ ভোট), সহ-সভাপতি পদে সোহরাব হোসেন (১১৯) , মোঃ জাহিদুল ইসলাম (১০৫) এবং কাজী শামীম আহমেদ (৯৬) নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে বেল্লাল হোসেন সজল (৯৬) ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ মিলন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন। পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বশির হোসেন (১২৬)।
নির্বাহী সদস্যের ৬টি পদে বিজয়ীরা হলেন — মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মোঃ আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: আরিফুল ইসলাম ফলাফল ঘোষণা করে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
দেশের তথ্য ডেস্ক 



















