যশোরের মণিরামপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে গুরুতর দগ্ধ হয়েছেন আব্দুল গফফার (৬৫) নামে এক রাজমিস্ত্রি।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন কপিল মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহত আব্দুল গফফার হানুয়ার গ্রামের বাসিন্দা এবং তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয়রা জানিয়েছে, তিনি এদিন সকালে ঘটনাস্থলে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত লোহার রড বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দেশের তথ্য ডেস্ক 




















