Dhaka 4:35 am, Sunday, 28 June 2026

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র‍্যালি ও মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় উপজেলার গোপালপুর বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটি, সহযোগিতায় ছিল সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, এছাড়াও সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়া, ম্যানেজার শস্বতী নাগ, প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, ট্রেইনার হালিমা খানম এবং সিও পার্থ, দীপ্তি ওমিন্টু।

কর্মসূচির শুরুতে গোপালপুর বাজার এলাকায় একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খাদ্যে ভেজাল বন্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিশুসহ সাধারণ মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভেজালমুক্ত খাদ্যের কোনো বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ সময় সিসিডিবির সদস্যসহ স্থানীয় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন এবং কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হবে।”

কর্মসূচিতে বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় খাদ্যে ভেজাল রোধ করে একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র‍্যালি ও মানববন্ধন

প্রকাশঃ 02:03:59 pm, Wednesday, 29 April 2026