Dhaka 2:36 am, Sunday, 28 June 2026

চিতলমারী বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হলেন আহসান হাবীব

চিতলমারী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি’র চিতলমারী উপজেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ সভাপতি বর্ষিয়ান বিএনপি নেতা আহসান হাবীব ঠাণ্ডু।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমকে আরো বেশি গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তাকে মনোনিত করা হয়।

সম্প্রতি বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ষিয়ান বিএনপি নেতা আহসান হাবীব ঠাণ্ডু নব্বই এর দশকে খুলনার এম এম সিটি কলেজ ছাত্রদলের প্রভাবশালী নেতা হিসেবে রাজনীতি রাজনীতিতে প্রবেশ করেণ। এরপর জেলা যুবদলের সহ-সভাপতি, উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে সুনামের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অর্ধ-শতাধিক রাজনেতিক মামলা, বহু হামলা ও দীর্ঘ সময় ধরে কারা বরণ করেছেন। বর্ষিয়ান এই নেতাকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনিত করায় নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

এ ব্যাপারে আহসান হাবীব ঠাণ্ডু জানান, উপজেল বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে তিনি সকল পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করতে চান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

চিতলমারী বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হলেন আহসান হাবীব

প্রকাশঃ 01:34:48 pm, Wednesday, 29 April 2026