কয়রা প্রতিনিধি
কয়রায় জলবায়ু পরিবর্তন প্ররােচিত, আভ্যন্তরীণ অভিবাসন ও স্থানচ্যুতি জনগােষ্ঠির জন্য সামাজিক সুরক্ষা অন্তর্ভূক্তি বৃদ্ধিকরণে এক এ্যাডভােকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশের খুলনা অঞ্চলের অধীনে ডিআরআর ও সিসিএ প্রকল্পের কারিতাস কয়রার সার্বিক সহযােগিতায় এবং জার্মান ও বিএমজেড এর আর্থিক সহায়তায় এ অ্যডভােকেসি ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কয়রা উপজেলা পানি উন্নয়ন কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকী।
বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাঃ মিজানুর রহমান ও জেলা বিএনপির সদস্য এম, এ হাসান।
কারিতাসের উপজেলা ম্যানেজার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় উক্ত সভায় আরো বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্যাহ, কয়রা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপজেলা পানি উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক
শেখ মনিরুজ্জামান মনু, কয়রা ইউনিয়নের জামায়াতের আমির গাজী মিজানুর রহমান, স্থানীয় অধিবাসী মোল্লা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন প্রমুখ।
দেশের তথ্য ডেস্ক 




















