Dhaka 4:36 am, Sunday, 28 June 2026

শিক্ষা ও গণমাধ্যম সংস্কারে জোর : সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক

দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সৌজন্য সাক্ষাত হয়।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে মতবিনিময় করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতারা।

বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত এ বৈঠকে চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান, দৈনিক ঢাকা সময় পত্রিকার সম্পাদক এবং জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ শাহীন প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার সভাপতি মামুন রেজা এবং কোষাধ্যক্ষ সাংবাদিক মাহমুদুল আলম পরশ।

বৈঠকে দেশের শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জ, মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিকতা এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার দায়িত্ব নিয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিষয় গুরুত্বসহকারে উঠে আসে। বক্তারা মনে করেন, দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী ও অনুসন্ধানী সাংবাদিকতা অপরিহার্য এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎ শেষে শিক্ষা খাত ও গণমাধ্যমের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

শিক্ষা ও গণমাধ্যম সংস্কারে জোর : সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক

প্রকাশঃ 01:48:20 pm, Tuesday, 28 April 2026