চিতলমারী প্রতিনিধি
দীর্ঘদিন ধরে জরা জীর্ণ ছাপড়ি ঘরে থাকতেন চিতলমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আড়ুয়াবর্ণী ডর পশ্চিম পাড়া গ্রামের আনসার আলী শেখের স্ত্রী বৃদ্ধা রিনা বেগম। বসবাসের ঘর না থাকায় বছরের পর বছর রোদ-বৃষ্টি-ঝড়ের সংগে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হয়েছে তাকে।
এই অসহায় বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই করে দিল স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশন।

ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেব নারায়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় ও ফাউণ্ডেশনের সদস্যদের সার্বিক প্রচেষ্টায় বিনামূল্যে রিনা বেগমকে টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় রিনা বেগমের নতুন বাগিতে গিয়ে তার হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন ফাউণ্ডেশনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেনের সভাপতি অধ্যাপক অজিত কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক তুষার কান্তি বৈরাগী, সহ-সভাপতি টিটব বিশ্বাস, কোষাধ্যক্ষ সুরেশ চন্দ্র মজুমদার, নির্বাহী সদস্য সমাজ সেবক রাসেল শেখ, তুহিন বৈরাগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশের তথ্য ডেস্ক 




















