Dhaka 2:43 am, Sunday, 28 June 2026

প্রেসক্লাবে হামলার ১৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্ত দুই আসামি

খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাত ১টায় নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে উত্থাপন করা হলে বিকাল ৩টায় খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালত তাদের জামিন দেন। কারাগারে না গিয়েই ১৪ ঘণ্টার মধ্যে মুক্ত হয়েছেন তারা।

জামিনপ্রাপ্ত দু’জন হলেন দক্ষিণ নিরালা ১০ নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। পেশায় তারা উভয় দর্জি। আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে তাদের দু’জনকে দেখা যায়। ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে এরা দু’জন পলাতক ছিল। সোর্স নিয়োগ করে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেয়নি।

উল্লেখ্য, রবিবার (২৬ এপ্রিল) খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

প্রেসক্লাবে হামলার ১৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্ত দুই আসামি

প্রকাশঃ 11:45:53 am, Tuesday, 28 April 2026