Dhaka 12:36 am, Sunday, 28 June 2026

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গড়ইখালী ও লতা চ্যাম্পিয়ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (২৭ এপ্রিল) বিকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বালিকাদের খেলায় গড়ইখালীর কুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং বালকদের খেলায় লতার অমূল্য স্মৃতি ধলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রথমে রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং গড়ইখালীর কুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশের মধ্যে বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১-০ ব্যবধানে পরাজিত করে গড়ইখালীর কুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বিদ্যালয়ের পক্ষে একমাত্র গোলটি করেন শিক্ষার্থী ইভা।

দ্বিতীয় পর্বে রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং লতার অমূল্য স্মৃতি ধলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশের মধ্যে বালকদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ১-০ ব্যবধানে পরাজিত করে লতার অমূল্য স্মৃতি ধলাই সরকারি প্রাথমিক ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। লতার পক্ষে একমাত্র গোলটি করেন অরিন মন্ডল। সেরা খেলোয়াড় নির্বাচিত হন অথৈ মন্ডল ও অরিন মন্ডল। সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন বুশরা খাতুন ও আরাফাত রহমান।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী টিমকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস, ভূধর চন্দ্র সানা, এম আবু খালেক, জামায়াতের জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা ও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ।

উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসকে আসাদুল্লাহ মিঠু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম, ডিএম শফিকুল ইসলাম, ছন্দা ঘোষ, সেলিনা পারভীন, শহিদুল ইসলাম, এসএম আমিনুর রহমান লিটু, আব্দুল হাকিম, বিজন বিহারি বিশ্বাস, জিএম আব্দুল হাদী, নাজিরা আক্তার, কোহিনূর ইসলাম, খলিলুর রহমান, বিএম আখতার হোসেন, বাবুল আক্তার, অহেদুল ইসলাম, মিজানুর রহমান, লতিকা বিশ্বাস, আব্দুল আলীম গাজী, দীপক চন্দ্র মন্ডল, গগণ চন্দ্র ঢালী, অজয় কুমার রায়, সাধনা রায়, আব্দুর রাজ্জাক।

খেলা পরিচালনা করেন শিক্ষক এস আবু সাঈদ, শেখ ইসরাইল হোসেন, দীবাংশু কুমার মন্ডল, এনামুল হক, আলমগীর কবির, রফিকুল ইসলাম, রত্নেশ্বর সরকার ও রামপ্রসাদ সরকার।

ধারা ভাষ্যে ছিলেন শিক্ষক মহাসিন আযম ও এসকে আসাদুল্লাহ মিঠু।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গড়ইখালী ও লতা চ্যাম্পিয়ন

প্রকাশঃ 01:57:15 pm, Monday, 27 April 2026