Dhaka 2:43 am, Sunday, 28 June 2026

রাতে দেশের ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

সন্ধ্যার পর থেকে রাত ৯টার মধ্যে দেশের ১৬ জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রবিবার (২৬ এপ্রিল) রাত ৯টার মধ্যে মৌলভীবাজার, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না।
এর আগে সাড়ে ৫টায় দেওয়া এক বার্তায় বলা হয়েছে, এই মুহূর্তে দেশের কেন্দ্রীয় অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাত সংঘটিত হচ্ছে, যা পরবর্তীতে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলিতে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এদিকে রবিবার (২৬ এপ্রিল) বিকেলে দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে।

এতে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাইবান্ধায় ৩ জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া, পঞ্চগড়ে একজন করে মারা গেছে বজ্রাঘাতে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

রাতে দেশের ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

প্রকাশঃ 02:26:58 pm, Sunday, 26 April 2026