Dhaka 3:35 am, Sunday, 28 June 2026

সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার : সংবাদ সম্মেলনে প্রতিবাদ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মল্লিকের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টা ৬ মিনিটে উক্ত ভুয়া আইডি থেকে বাঁশতলী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল তাজের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ সম্বলিত একটি আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে ২৫ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় রামপাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক, বাঁশতলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল তাজ এবং সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক এবং রামপাল উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোতাহার হোসেন মল্লিক বলেন, একটি কুচক্রী মহল তার নাম ও ছবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি জানতে পেরে তিনি রামপাল থানায় ২ মার্চ ২০২৬ তারিখে ৯৬ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

তিনি আরও বলেন, “আমার নাম ও ছবি অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যার সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সম্মানিত ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।”

তিনি সোহেল তাজের বিষয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে যুব সমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং গিলাতলা বাজারে যাত্রী ছাউনি নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মোতাহার হোসেন মল্লিক প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া জরুরি।” পাশাপাশি তিনি সকলকে গুজবে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে সচেতন থাকার আহ্বান জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার : সংবাদ সম্মেলনে প্রতিবাদ

প্রকাশঃ 04:08:41 pm, Saturday, 25 April 2026