Dhaka 5:33 am, Sunday, 28 June 2026

একটি সমাজকে আলোকিত ও উন্নত করতে প্রয়োজন নারী শিক্ষা : এমপি হেলাল

তেরখাদা সংবাদদাতাঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, নারী শিক্ষা একটি সমাজকে আলোকিত ও উন্নত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার ঘটাতে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নেয় সুযোগ সৃষ্টি, উপবৃত্তি ভাতা চালুসহ সকল প্রকার সুবিধাদি প্রদান করছে।

তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীদিনে নেতৃত্ব দিবে। তাদেরকে সুশিক্ষিত, দক্ষ এবং নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নারী শিক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এলাকার নারী শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। এই অগ্রযাত্রাকে বেগবান করতে প্রযোজন সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা।

এমপি বলেন, শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতা, প্রদানে সর্বাত্বক সহযোগিতা করা হবে।

সংবর্ধনার জবাবে তিনি বলেন, সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের সমগ্র মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। চিত্রা মহিলা কলেজ শিক্ষা বিস্তারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। একটি জাতির উন্নয়নের মূলভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষাকে এগিয়ে নিতে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। আমরা বিশ্বাস করি, শিক্ষিত নারী মানেই শক্তিশালী সমাজ। নৈতিকতা দায়িত্ববোধ এবং দেশপ্রেম শিক্ষার্থীদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত।

এমপি হেলাল বলেন, চিত্রা মহিলা ডিগ্রী কলেজ থেকে উষ্ণ সংবর্ধনা পেয়ে আমি অভিভূত এবং কৃতজ্ঞ। তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল শনিবার (২৫ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

সভাপতির বক্তব্যে অতিরিক্তি সচিব কে এম আলী নেওয়াজ বলেন, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল মহোদয়ের নিষ্ঠা, সততা, আন্তরিকতা এবং উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে তিনি এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার নেতৃত্বে আমাদের এলাকার শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।

কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা সদস্য মোঃ আনিছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন ও সরদার আব্দুল মান্নান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন করেন এবং উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, সহ-অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ। এছাড়া কলেজের শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সদস্য, জেলা ও উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

একটি সমাজকে আলোকিত ও উন্নত করতে প্রয়োজন নারী শিক্ষা : এমপি হেলাল

প্রকাশঃ 02:47:09 pm, Saturday, 25 April 2026