Dhaka 10:45 am, Sunday, 28 June 2026

খুলনায় আইজিপি কর্তৃক পুলিশ কমিশনারের নতুন বাংলো পরিদর্শন ও বৃক্ষরোপণ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) প্রতিষ্ঠার চার দশক অতিবাহিত হলেও পুলিশ কমিশনারের জন্য ছিল না কোনো উপযুক্ত ও নিরাপদ বাসভবন। দীর্ঘদিনের সেই সংকট নিরসনে অবশেষে রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় নির্মিত হচ্ছে আধুনিক ও নান্দনিক ‘কমিশনার বাংলো’। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে এই সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ সশরীরে পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির।

​বর্তমানে খালিশপুর এলাকায় একটি জরাজীর্ণ ও অনিরাপদ ভবনে কেএমপি কমিশনারের অস্থায়ী আবাসন ব্যবস্থা রয়েছে। পেশাদারিত্ব ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রূপসা পুলিশ ফাঁড়ি এলাকার পুরনো কনস্টেবল কোয়ার্টারকে আধুনিক স্থাপত্যশৈলীতে পরিবর্ধন ও পরিমার্জনের উদ্যোগ নেন বর্তমান কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান। আইজিপি মহোদয় পরিদর্শনের সময় কাজের গুণগত মান ও অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

​পরিদর্শন শেষে আইজিপি ওই এলাকায় পরিবেশগত ভারসাম্য ও সবুজায়ন নিশ্চিতে একটি ‘হিমঝুরি’ ফুলের চারা রোপণ করেন। এ সময় কেএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের কাজ শেষ হলে কেএমপি’র প্রশাসনিক আভিজাত্য ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

খুলনায় আইজিপি কর্তৃক পুলিশ কমিশনারের নতুন বাংলো পরিদর্শন ও বৃক্ষরোপণ

প্রকাশঃ 09:18:26 am, Saturday, 25 April 2026