Dhaka 4:37 am, Sunday, 28 June 2026

খাল বাঁচলে কৃষক বাঁচবে : সংসদ সদস্য জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি:
কৃষকদের সেচ সংকট ও জলাবদ্ধতা নিরসনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে অংশ নেন।

সংসদ সদস্য এস এম জিলানী বলেন, খাল বাঁচলে কৃষক বাঁচবে। খালগুলো সচল থাকলে কৃষকরা সহজে জমিতে সেচ দিতে পারেন এবং জলাবদ্ধতাও কমে যায়। দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয় কৃষকরা সেচ দেওয়া ও জমির অতিরিক্ত পানি নিষ্কাশনে সমস্যায় পড়ছিলেন। তাই কৃষকের সুবিধার কথা চিন্তা করেই এই পরিষ্কার কার্যক্রমে নেমেছি।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, কৃষকের সমস্যা সমাধানে এমন উদ্যোগ সময়োপযোগী। মানুষের উপকারে আসে, এমন সকল কাজ আমরা এস এম জিলানী ভাইয়ের নেতৃত্বে অব্যাহত রাখতে চাই।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, মানিকুজ্জামান হাওলাদার, কাজী অমিত মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পরিষ্কার অভিযানে অংশ নেন।

স্থানীয় কৃষকরা জানান, খালটি পরিষ্কার হওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক হবে। এতে সেচ দেওয়া সহজ হবে এবং জমিতে জমে থাকা পানি দ্রুত নেমে যাবে বলে তারা আশা করছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

খাল বাঁচলে কৃষক বাঁচবে : সংসদ সদস্য জিলানী

প্রকাশঃ 07:38:54 am, Saturday, 25 April 2026