Dhaka 12:36 am, Sunday, 28 June 2026

হাম ও এর উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা যায়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে নতুন করে আরো ১৭২ শিশু হামে আক্রান্ত হয়েছে।

এ ছাড়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৬ শিশুর মৃত্যু হয়েছে। অপর এক শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

গত এক দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮৬০ শিশুর মধ্যে ৩৬৩ জনই ঢাকা বিভাগের।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৯৯ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ৩৭৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ৫৪৯ শিশুর হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭০৫ শিশু।

তাদের মধ্যে ৪ হাজার ২৩১ জনের হাম শনাক্ত হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২৭ জন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

হাম ও এর উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশঃ 02:20:14 pm, Friday, 24 April 2026