Dhaka 5:20 pm, Friday, 24 April 2026

রেকর্ড জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ। রানের হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয়। প্রতিপক্ষকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজটি ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে ২০১৩ সালে মিরপুরে ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ।

এতে করে ঘরের মাঠে টানা তিন সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে ডেকে এনে সিরিজে হারায় বাংলাদেশ।

চট্টগ্রামে আজ তৃতীয় ওয়ানডেটি ছিল অঘোষিত ফাইনাল। তাতে ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

কিউইদের ধসিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে চোটের কারণে না খেলা বাঁহাতি পেসার আজ ফিরেই স্লোয়ার-কাটারে কিউই ব্যাটারদের নাভিশ্বাস তোলেন।

ফেরার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তাতে দীর্ঘ অপেক্ষা ফুরিয়েছে।

সর্বশেষ ২০১৯ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো এই কীর্তি গড়লেন তিনি।

ম্যাচ হারার আগে কিউইদের হয়ে লড়াই করেন ডিন ফক্সক্রফট। শেষ উইকেটে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রানের জুটি গড়েন তিনি। তাকে সঙ্গ দেওয়া বেন লিস্টারের অবদান ছিল মাত্র ২।

শেষ ব্যাটার হিসেবে যখন আউট হলেন তখন তার নামের পাশে ৭৫ রান। ৭২ বলের ইনিংসটিতে কোনো চার না মারলেও ছক্কা হাঁকিয়েছেন ৭টি। তার আগে ওপেনিংয়ে ৫৯ রানের ইনিংস খেলেন নিক কেলি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ধাক্কায় হলেও শেষে দলকে ২৬৫ রানের সংগ্রহ এনে দেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজনে মিলে চতুর্থ উইকেটে ১৬০ রানের জুটি গড়েন। দুর্দান্ত জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত।

২ বছরের বেশি সময় পর সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১০৫ রানের। শান্তর ৯ চার ও ২ ছক্কার বিপরীতে ৭৬ রানের ইনিংস খেলেছেন লিটন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার উইল ও’রুকি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রেকর্ড জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

প্রকাশঃ 03:51:16 pm, Thursday, 23 April 2026