Dhaka 5:10 pm, Friday, 24 April 2026

আনসার বাহিনীর আন্তঃ ব্যাটালিয়ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা ও বরিশাল রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আন্তঃ ব্যাটালিয়ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭ টায় রূপসার ইলাইপুরে খুলনা আনসার ব্যাটালিয়ন (৩ বিএন) প্রশিক্ষণ কেন্দ্রে ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতার মধ্যদিয়ে আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

২ দিনব্যাপী খুলনা ও বরিশাল রেঞ্জের ৬টি আনসার ব্যাটালিয়নের ফুটবল, ভলিবল ও কাবাডি দল খেলায় অংশগ্রহণ করছে। আঞ্চলিক পর্বের খেলাগুলো এ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ কমান্ডার পরিচালক মোল্যা আবু সাইদ উদ্বোধনী বক্তৃতায় বলেন, ক্রীড়া শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা গড়ে তোলে। দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে আনসার ভিডিপি বাহিনীর বিশাল ঐতিহ্য রয়েছ। এ বাহিনী তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াবিদ সংগ্রহ করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদে পরিণত করে। বাহিনীর ক্রীড়াবিদগণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সফলতা লাভ করেছে।

সভাপতিত্ব করেন পরচিালক যশোর আনসার ব্যাটালিয়ন (২৯বিএন) মোঃ তরফদার আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন উপ-পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরী, বরিশাল আনসার ব্যাটালিয়নের সহকারী পরচিালক মোঃ মিজানুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনের পরপরই ফুটবল ও ভলিবল খেলার প্রতিযোগিতা শুরু হয়। এতে খুলনা ও বরিশাল রেঞ্জের বিভিন্ন আনসার ব্যাটালিয়ন থেকে আগত দলগুলো অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি ২ দিনব্যাপী চলবে এবং প্র্র্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

আনসার বাহিনীর আন্তঃ ব্যাটালিয়ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশঃ 03:01:06 pm, Thursday, 23 April 2026