Dhaka 12:03 pm, Sunday, 28 June 2026

সড়ক দুর্ঘটনায় পাইকগাছার দুই তরমুজ চাষীর মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার দুই তরমুজ চাষী দিনাজপুর থেকে তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখি শাল্লা এলাকার মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সম্পর্কে আপন ভায়রা ভাই। তারা হলেন পাইকগাছা উপজেলার ভিলেজ এলাকার মো. হানেফ মোড়ল (৫৬) এবং সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের মো. শরিফুল সানা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দু’জনই প্রতিবছরের মতো এ মৌসুমে শ্বশুরবাড়ি গড়ইখালীর পাতড়াবুনিয়া-আমিরপুর এলাকায় তরমুজ চাষ করেন এবং উৎপাদিত ফসল বিক্রির উদ্দেশ্যে দিনাজপুরে গিয়েছিলেন।

দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

সড়ক দুর্ঘটনায় পাইকগাছার দুই তরমুজ চাষীর মৃত্যু

প্রকাশঃ 02:47:50 pm, Thursday, 23 April 2026