Dhaka 5:19 pm, Friday, 24 April 2026

খুলনায় সাড়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব গ্রেফতার

খুলনায় তিনটি মাদক মামলায় সাড়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিপ্লব ওরফে বিক্রম শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল সকাল সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে পিরোজপুর জেলার চালিতাখালী এলাকার খবির উদ্দিন শেখের ছেলে বিপ্লবকে (ওরফে বিক্রম শেখ) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিপ্লবের অপরাধ চিত্র (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে বাগেরহাট, পিরোজপুর এবং কেএমপির বিভিন্ন থানায় মাদক, মারামারি ও দস্যুতাসহ মোট ৯টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি পৃথক মাদক মামলায় তাকে সর্বমোট সাড়ে ১২ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। দীর্ঘদিন ধরে সে লোকচক্ষুর অন্তরালে পালিয়ে ছিল।

গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে বিপ্লবকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় সাড়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব গ্রেফতার

প্রকাশঃ 02:39:48 pm, Thursday, 23 April 2026