Dhaka 11:59 am, Sunday, 28 June 2026

খুবিতে টিএসসি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন টিএসসি ভবনের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং গুণগত মান অক্ষুণ্ন রেখে কাজের গতি আরও বাড়ানোর তাগিদ দেন।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, টিএসসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা। এ ধরনের একটি কেন্দ্র শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় টিএসসি ভবনটি নির্মিত হচ্ছে। চারতলা বিশিষ্ট এ ভবনের মোট ফ্লোর আয়তন প্রায় ১০ হাজার বর্গমিটার। এতে প্রায় ১,২০০ জনের আসন-সুবিধাসহ একটি আধুনিক অডিটোরিয়াম স্থাপন করা হচ্ছে, যা পদ্মার এপারে সবচেয়ে বড় টিএসসি ও অডিটোরিয়াম হিসেবে বিবেচিত হবে।

নির্মাণাধীন ভবনটিতে সাধারণ বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি জেনারেটর ও সোলার সিস্টেম, সিসিটিভি নজরদারি, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং পাঁচটি লিফট সুবিধা রাখা হচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

খুবিতে টিএসসি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে উপাচার্য

প্রকাশঃ 01:25:45 pm, Wednesday, 22 April 2026