কয়রা প্রতিনিধিঃ
সুন্দরবনে চরপাটা জালের পারমিট নিয়ে নিষিদ্ধ বেন্দীজাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদীতে অভিযান চালিয়ে ৩টি নিষিদ্ধ বেন্দীজাল, ৩টি নৌকাসহ ৩ জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন নলিয়ান এলাকার জামাল মোল্যা, জাকিরুল ও নুর মোহাম্মদ মোল্যা। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে আদাচাই টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে বন অপরাধ আইনে মামলা দায়ের করেছেন। আটককৃত জেলেদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
দেশের তথ্য ডেস্ক 




















