Dhaka 4:36 am, Sunday, 28 June 2026

অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক

কয়রা প্রতিনিধিঃ
সুন্দরবনে অভিযান চালিয়ে কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪ টার দিকে শিবসা বন টহল ফাঁড়ীর অধিনস্থ আড়বাওন খাল এলাকা থেকে ৩.৫৬ ঘনফুট সুন্দরী কাঠ পাচারকালে ২টি নৌকাসহ ৪ জেলেকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, কালাবগী গ্রামের খোকন গাজী, বিল্লাল গাজী, ইকবাল ফকির ও বিল্লাল শেখ। তারা সকলেই কাঁকড়ার পারমিট নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যেয়ে প্রায়ই সুন্দরী কাঠ পাচার করে বলে অভিযোগ আছে।

অভিযানে নেতৃত্ব দেন শিবসা বন টহল ফাঁড়ীর দায়িত্বরত ওসি শেখ রবিউল ইসলাম।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদেরকে আইনানুগভাবে আদালতে প্রেরণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক

প্রকাশঃ 03:13:04 pm, Tuesday, 21 April 2026