Dhaka 11:03 am, Sunday, 28 June 2026

সেতু বাস্তবায়নের দাবিতে নড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করে যান চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছেন নড়িয়ার স্থানীয় শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) কীর্তিনাশা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। তাদের সঙ্গে স্থানীয় অভিভাবক ও সচেতন এলাকাবাসীও একাত্মতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং স্লোগানে স্লোগানে তাদের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সাত বছর ধরে সেতুর নির্মাণ কাজ ঝুলে আছে। কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে মাঝপথে ফেলে চলে গেছে। এতে জনভোগান্তি চরমে পৌঁছেছে। বক্তারা দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

সেতু বাস্তবায়নের দাবিতে নড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশঃ 04:59:43 am, Wednesday, 16 April 2025