Dhaka 11:03 am, Sunday, 28 June 2026

ছাত্রদল নেতা হত্যায় বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল (৪৬) ও এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জামাল মীর (৫৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ বিকেলের দিকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন (২৮) গুরুতর আহত হয়। প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরে ঢাকার ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই হজরত আলী হাফিজ গত ২২ মার্চ রাতে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মনজুর রহমান মঞ্জু শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্যসচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল ও থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ শিকদারসহ ২৮ জনের নাম উল্লেখ ও ৮০-৯০ জন অজ্ঞাতনামা আসামি করা মামলা করেন।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এজহার নামীয় ৪নং আসামি যুবদলের আহ্বায়ক জহুরুলকে সোমবার সন্ধ্যার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে র‌্যাব-২ ও মঙ্গলবার সকালে এনায়েতপুর গ্রাম থেকে ২৫নং আসামি বিএনপি নেতা জামাল মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

ছাত্রদল নেতা হত্যায় বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশঃ 10:09:27 am, Tuesday, 15 April 2025