Dhaka 11:03 am, Sunday, 28 June 2026

পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় ছেলে গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধিঃ শাহরিয়ার কবির

পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছেলে নাজমুল গাজী(৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার মাহামুদ কাটি মোড় থেকে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১১/০৪/২৫ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে ছেলে নাজমুল গাজী ও বৌমা মারুফা বেগম (৪৬) নামে দুই জন মিলে পিতা নওয়াব আলী(৭৪) কে বেধড়ক মারধর করে। এতে পিতা নওয়াব আলী গুরুতর আহত হন। মারধর করার এ ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ঘটনাটি উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামে ঘটে।

উক্ত ঘটনায় পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে ও ছেলে-বৌয়ের নামে পাইকগাছা থানায় এজাহার করলে ছেলে নাজমুলকে থানা পুলিশ গ্রেফতার করে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন বলেন, পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে নাজমুল গাজী ও ছেলের বউ মারুফার নামে থানায় এজাহার করলে আসামি নাজমুল গাজীকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় ছেলে গ্রেফতার

প্রকাশঃ 08:31:21 am, Tuesday, 15 April 2025