Dhaka 11:04 am, Sunday, 28 June 2026

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত  

চিতলমারী প্রতিনিধি: প্রদীপ মন্ডল

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ইলিশ পান্তা ও গ্রামীণ ঐতিহ্যের ক্রীড়ানুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জিবি সদস্যদের অংশগ্রহনে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কলেজ রোড প্রদক্ষিণ করে এসে কলেজ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। এ সময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, গাজী ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর গাজী শহর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ ফজলুল হক, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর, সাবেক সদস্য সচিব ইমরান মিরাজ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ক্রীড়ানুষ্ঠান ও ইলিশ পান্তার আয়োজন করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত  

প্রকাশঃ 08:22:52 am, Tuesday, 15 April 2025