Dhaka 12:26 pm, Friday, 17 April 2026

কোলে বসাতেন, তখন বুঝিনি এই আছিলায় কী করছেন: চাচার আপত্তিকর কাণ্ডে অভিনেত্রী

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী চাহাত খান্না আবারও শিরোনামে। ‘বাড়ে আচ্ছা লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকমন জয় করলেও, বাস্তব জীবনে তাকে পোহাতে হয়েছে নানা ঝড়-ঝাপটা।

চাহাত প্রথমে ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে করেন। সেই সম্পর্ক টেকেনি। এরপর হিন্দু রীতিনীতি মেনে ফের বিয়ের পিঁড়িতে বসেন, কিন্তু সেই সম্পর্কও গড়াতে পারেনি বেশি দূর। দুটি বিয়েই ভেঙে যায়। বর্তমানে তিনি দুই সন্তানের একক মা।

বিচ্ছেদের পর গায়ক মিকা সিংহের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠে। যদিও সে সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে চাহাত ভাগ করে নেন নিজের শৈশবের এক ভয়ংকর অভিজ্ঞতা। তিনি জানান, খুব ছোট বয়সে তার যৌন হেনস্তার শিকার হতে হয়েছিল নিজেরই এলাকার এক ‘চাচার’ দ্বারা।

চাহাত বলেন, “আমাদের আবাসনের এক বাঙালি চাচা ছিলেন, যিনি প্রায় দিন আমার জন্য চকোলেট নিয়ে আসতেন। কোলে বসাতেন। তখন বুঝতাম না, আসলে উনি কী করছেন। অনেক বছর পর, এক বন্ধু ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলে আমার মনে পড়ে— একই অভিজ্ঞতা আমারও হয়েছিল।”

তার সাহসিকতায় আবারও আলোচনায় এসেছে শিশুদের প্রতি যৌন হেনস্তার বিষয়টি। চাহাতের বক্তব্য নতুন করে ভাবতে বাধ্য করছে সমাজকে— শৈশবে পাওয়া ক্ষত কত গভীর হলে, তা এত বছর পরও মনে গেঁথে থাকে।

চাহাতের এই সাহসিক স্বীকারোক্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা তার পাশে দাঁড়াচ্ছেন এবং তার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানাচ্ছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

কোলে বসাতেন, তখন বুঝিনি এই আছিলায় কী করছেন: চাচার আপত্তিকর কাণ্ডে অভিনেত্রী

প্রকাশঃ 06:12:14 am, Sunday, 13 April 2025