Dhaka 1:46 pm, Friday, 17 April 2026

সালমান শাহ মৃত্যুর পর কেন তার বন্ধুকেই বিয়ে, ‘লাভ ম্যারেজ’ কিনা সব ফাঁস করেলন সামিরা

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমান তৎকালীন সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার অকালপ্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ। আজও সালমান শাহ’র মৃত্যু ঘিরে রহস্যের জট খুলে যায়নি। যদিও ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, সালমান আত্মহত্যাই করেছিলেন।

চলতি মাসেই আসছে তার মৃত্যুবার্ষিকী। প্রতিবছরের মতো এবারও ভক্তরা সালমান শাহ’র মৃত্যুরহস্য নতুন করে খতিয়ে দেখার দাবি তুলেছেন। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো ভাইরাল হয়েছে সালমান শাহ’র স্ত্রী সামিরার সালমানের এক বন্ধুকে বিয়ে করার বিষয়টি।

বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর সামিরা নিজেই মুখ খুলেছেন। তিনি বলেন,
“এটা কেমন প্রশ্ন! সালমানের মৃত্যুর পর ওনি (সালমানের বন্ধু), ইফ আই এম নট রং, একবার রেডিও এফএম-এ এসে বলেছিলেন, ‘সামিরা আমাকে না বলে কেন চলে গেল? ওর বাবা কেন আমার থেকে ওকে নিয়ে গেল? আমি তো ওকে নিজের ছোট ছেলে শাহরানের সঙ্গে বিয়ে দিতে পারতাম।’ যখন তিনি নিজেই এমন কথা বলতে পারেন, তখন আমি কেন বন্ধুর সঙ্গে বিয়ে করতে পারবো না?”

সামিরা আরও বলেন, “এই বিয়ে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। এটি ছিল আমার বাবা-মায়ের সিদ্ধান্ত। এটি একটি অ্যারেঞ্জড ম্যারেজ ছিল, লাভ ম্যারেজ নয়।”

এমন বক্তব্যের পর কিছুটা হলেও সামাজিকমাধ্যমে চলমান বিতর্কে ভিন্নমাত্রা এসেছে বলে মনে করছেন অনেকে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

সালমান শাহ মৃত্যুর পর কেন তার বন্ধুকেই বিয়ে, ‘লাভ ম্যারেজ’ কিনা সব ফাঁস করেলন সামিরা

প্রকাশঃ 11:34:35 am, Saturday, 12 April 2025