Dhaka 8:59 am, Sunday, 28 June 2026

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে ট্রাক প্রতীকে দলের মনোনয়ন পেয়েছিলেন তিনি। মনোনয়ন পাওয়ার পর এলাকায় গণসংযোগ ও প্রচারণাও করেছিলেন বেশ কিছুদিন।

ফেসবুক পোস্টে আবু হানিফ লিখেন, গণঅধিকার পরিষদ যেহেতু সমঝোতা করে নির্বাচন করছে তাই আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। এ জন্য কিশোরগঞ্জ-১ আসনের জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। যেসব প্রতিশ্রুতি নিয়ে এলাকার মানুষের কাছে গিয়েছিলাম নির্বাচন না করলেও আমার জায়গায় থেকে চেষ্টা থাকবে এলাকার মানুষের পাশে থাকার।

তিনি আরও লিখেন, যে সকল সহযোদ্ধারা ও শুভাকাঙ্ক্ষীরা নির্বাচন করার জন্য সহযোগিতা করেছিল এবং ভবিষ্যতেও করার আশ্বাস দিয়েছিল তাদের কাছেও ক্ষমা চাচ্ছি, ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে পাশে পাব।

শেষে তিনি লিখেন, সমঝোতার পরও আমার যে সকল সহযোদ্ধা নির্বাচন করছেন তাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আমার জায়গা থেকে চেষ্টা থাকবে আপনাদের পাশে থাকার।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ

প্রকাশঃ 08:55:00 am, Monday, 29 December 2025