Dhaka 10:06 am, Sunday, 28 June 2026

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তারেক রহমানের নাম ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখাও এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তারেক রহমান ও জাইমা রহমানের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান চাইলে দেশের যে কোনো এলাকা থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে কোথাও তার প্রার্থিতা নিয়ে কোনো বাধা থাকবে না।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, তারেক রহমান সারা দেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক। সারা দেশের মানুষ তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছে। সে কারণেই তিনি দেশের যে কোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন।

তিনি বলেন, জাতীয় নেতারা যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন। তারেক রহমান যেখান থেকে যৌক্তিক মনে করবেন, সেখান থেকেই দাঁড়াবেন। তার প্রতি ভোটারদের আগ্রহ, উচ্ছ্বাস ও জনপ্রিয়তা এতটাই বেশি, কোথাও থেকে দাঁড়ানো তার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় সাংবাদিক পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন 

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা

প্রকাশঃ 12:10:47 pm, Sunday, 28 December 2025